শত মিলিয়নে নেক্সটভিআর কিনছে অ্যাপল

৬ এপ্রিল, ২০২০ ০১:২৮  
অ্যাপলের অগমেন্টেড রিয়েলিটি পরিকল্পনা খুব গোপনে চললেও বেশ আলোচনা রয়েছে। ৯টু৫ম্যাক টিম দাবি করেছে, ভার্চুয়াল ইভেন্ট ব্রডকাস্টিং কোম্পানি নেক্সটভিআর অধিগ্রহণের মাঝামাঝি পর্যায়ে রয়েছে অ্যাপল। ১০০ মিলিয়ন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হবে। খবর এনগ্যাজেট। যদিও ডিলটি শেষ হয়নি। তবে অ্যাপল নেক্সটভিআর এর অধিকাংশ ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিচ্ছে এবং তাদেরকে কুপারটিনোতে স্থানান্তরের কথা জানিয়েছে। কনসার্ট ও স্পোর্টিং ইভেন্টের ভার্চুয়াল রিয়েলিটি সংস্করণটি কিনে অ্যাপল আসলে কী করবে সেটি এখনও অজানা। যদিও এখানে ভিআরকে প্রধান বিবেচনায় রাখা হয়নি বলে মনে করছেন অনেকেই। গত বছরে নেক্সটভিআর অনেক আর্থিক সমস্যায় পড়ে। এআর এর দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়ে যাওয়ার কারণে গত বছরে তারা ফান্ডিং পায়নি। ডিবিটেক/বিএমটি